Admission Circular
অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্স
ভর্তি বিজ্ঞপ্তি: ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ
ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি (BSc in Physiotherapy)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে
৪ বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ (মোট ৫ বছর মেয়াদি) ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা (GPA)
- বিজ্ঞান বিভাগ (জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ)
- ন্যূনতম মোট GPA: ৮.০০ (SSC + HSC)
- পৃথকভাবে ন্যূনতম: ৩.৫০
পাসের সাল
- SSC/সমমান: ২০২২ অথবা ২০২৩
- HSC/সমমান: ২০২৪ অথবা ২০২৫
- উভয় পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
যেভাবে আবেদন করবেন
১. অনলাইন আবেদন: কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।
২. অফলাইন আবেদন: সরাসরি প্রতিষ্ঠানের ভর্তি ডেস্ক থেকে ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
আবেদন ফি: ১০০০ টাকা
সতর্কতা: অসম্পূর্ণ আবেদন অথবা মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি (মোট ২০০ নম্বর)
ক) পূর্ববর্তী ফলাফল (১০০ নম্বর)
SSC ফলাফল (৪০%)
৪০
HSC ফলাফল (৬০%)
৬০
খ) লিখিত পরীক্ষা (MCQ - ১০০ নম্বর)
জীববিজ্ঞান
৩০
পদার্থবিজ্ঞান
২০
রসায়ন
২৫
ইংরেজি
১৫
সাধারণ জ্ঞান
১০
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী
আবেদনের শেষ সময়
০৯/০৪/২০২৬ ইং
ভর্তি পরীক্ষার তারিখ
১১/০৪/২০২৬ ইং (শনিবার)
সময়: সকাল ১০টা
স্থান: ACPHS ক্যাম্পাস, মোহাম্মদপুর
🎓
স্কলারশিপ সুবিধা
মেধা ও আর্থিক দিক বিবেচনায় বিশেষ স্কলারশিপ সুবিধা রয়েছে।